Uncategorized

ঘুমধুম সীমান্তে ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

সীমান্ত প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিজিবি, ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৫,২০০পিস ইয়াবাসহ জব্দ করেছে। এসময় ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালনা করেছে বলে জানায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র উপ-অধিনায়ক মোঃ তাজমিলুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘুমধুম সীমান্তের রেজুআমতলী বিজিবির নওযোয়ান সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দক্ষিণে আমতলী মসজিদের পার্শ্বে অবস্থান নিলে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে পলিথিনের মুড়ানো ব্যাগ ফেলে পালিয়ে যায়।
উক্ত টহল দল ফেলে যাওয়া পলিথিনের মুড়ানো ব্যাগ তল্লাশী করে ২৫২০০ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। আটক ইয়াবার মূল্য ৭৫ লাখ টাকা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button