নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি : করোনাভাইরাস মহামারির মধ্যে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মিরা এসে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়। বেলা ১২টায় বিএনপির জেলা কার্যালায়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজার রহমানের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাবেশে বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য এ জেড আলম রফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র নজমুল হক সনি, বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য জাহিদুল ইসলাম ধলু, বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য আবুবক্কর সিদ্দিক নান্নু,বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য মামুনুর রহমান রিপন,বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য শফিউল আজম রানা,বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য শেখ আব্দুর শুকুর, বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য ফরিদুজ্জমান ফরিদ,বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য আমিনুল ইসলাম বিন্টু,মহিলা দলের আহবাহক কমিটি’র সদস্য সচিব শবনম মোস্তারি কলি, যুবদলের সভাপতি বাইজিদ হোসেন পলাশ,সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা,যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দমন পীড়ন করে আন্দোলন বন্ধ করা যাবে না। এ সরকারের পতন হবেই এবং প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



