Uncategorized

সিংগাইরে রাস্তায় মিললো গৃহবধুর রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল হিন্দু পাড়া রাস্তায় পড়ে থাকা ইতি রংদার (৩৫) নামের এক গৃহবধুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) ভোরে নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধু ওই গ্রামের সুনীল রংদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী।
নিহতের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ছোট মেয়ে প্রীতি ও স্বামীকে নিয়ে গৃহবধু নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় লোকজন সোমবার ভোরে পার্শ্ববর্তী জোতি রায়ের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানান। নিহতের মেঝ মেয়ে কলেজ ছাত্রী মুক্তি রংদার বলেন, আমি ওই রাতে পাশের চাচার বাড়িতে ঘুমিয়ে ছিলাম। সকালে মায়ের মৃত্যুর খবর পাই। নিহতের স্বামী সুনীল রংদার বলেন, তার স্ত্রীর ডায়াবেটিক রোগ থাকায় প্রতিদিন সকালে হাটতে বের হয়। আজ সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে ওঠে রাস্তায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পাই।
লাশের সুরতহালকারী সিংগাইর থানার এসআই মোঃ ফারুক হোসেন বলেন, নিহতের ঘাড়ে ও চোয়ালে বড় দু’টি কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো খুনের রহস্য উৎঘাটন হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। স্বামী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ আইন শৃংখলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button