নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ইউএনডিপির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন

সীমান্ত প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালায় করোনা প্রার্দুভাবের কারণে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির নিম্নবিত্তদের মাঝে ইউএনডিপি,র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী(ইউএনডিপি)র অর্থায়ন ও সার্বিক ব্যবস্হাপনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা জুনিয়ার হাই স্কুল মাঠে ত্রাণ বিতরণ উদ্বোধন করা হয়।
বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নিম্মবিত্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা অাওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, এসময় উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানোওয়ান চাক সহ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আবছার ইমন।
ইউএনডিপি বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা, লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি দায়িত্বরত কর্মকর্তা মোঃমোস্তাফা কামাল ,প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।
ইউএনডিপি,র বিষেশ সূত্রে জানাযায়,
ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন হতদরিদ্র ও অসহায় জনগোষ্ঠী মাঝে উক্ত ত্রাণ সামগ্রি বিতরণ উদ্বোধনে ইউনিয়নের সদর ও চাকঢালা ১৯৮৭ জন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সূত্রে আরও জানাযায়,
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি পেয়াঁজ, ২টি সাবান,২লিটার সোয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স ও হেক্সিসল দেয়া হয়।
উল্লেখ্য,আগামী ৩১ সোনাইছড়ি, ১সেপ্টাম্বর উপজেলা মুক্তমঞ্চ চত্বর, ২ সেপ্টম্বার দৌছড়ি, ৩ সেপ্টাম্বর বাইশারী ও ৪ সেপ্টাম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে ৭ হাজার ২শত ৭৫ জন পরিবারে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে ইউএনডিপির।




