Uncategorized

গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে রোভার স্কাউটের ত্রাণ বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা রোভার এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের বন্যা ও নদী ভাঙন কবলিত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও লবণ সম্বলিত ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়েছে।
এ ত্রাণ বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মো. আবদুল মতিন। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী,কামারাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জাকির প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button