শিরোনাম

বর্ষিয়ান রাজনিতীবিদ মোহাম্মদ আফজাল করোনা মুক্ত

রংপুর প্রতিনিধি : করোনা মুক্ত হলেন ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল (৮৮) । বৃস্পতিবার দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে বিদায় জানান। তিনি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সেযোগে নগরীর মুন্সিপাড়ার নিজ বাড়িতে ফিরেছেন। চিকিৎসকরা তাকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আপসহীণ জনমানুষের প্রবীণনেতা মোহাম্মদ আফজাল। এরপর ৭ আগস্ট তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় ১৩ আগস্ট নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজেটিভ হন। তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সময়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের চিকিৎসকরা তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নেয়ার নির্দেশ দেন। তিনি সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও সেবায় সুস্থ হয়ে উঠেন । বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দিলে তিনি বাড়িতে ফেরেন।
রংপুর ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের আবাসিক চিকিৎসক রিফাত মাহমুদ জানান, মোহাম্মদ আফজাল করোনা হাসপাতালে আসার পর থেকে হাসপাতালের চিকিৎসকসহ সকলে তার সেবা করেন। ফলে তিনি এই বয়সেও দ্রুত সুস্থ হয়ে উঠেন। আমরা এই প্রবীণ রাজনীতিবিদকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছি। কারণ তিনি বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছেন। সেসব ব্যাপারেও তাকে পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য- মোহাম্মদ আফজাল ছাত্রাবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠকও। ছাত্র ইউনিয়ন করার মাধ্যমে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মাওলানা ভাসানীর নেতৃত্বে¡ ন্যাশনাল আওয়ামী পার্টির(ন্যাপ) একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। অবশ্য
তিনি গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। শেষে এই প্রবীণ রাজনীতিবিদ দলটির সভাপতিরও দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button