Uncategorized

ছাত্রী নির্যাতনের ঘটনায় উখিয়ার ওসি মর্জিনাসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

কক্সবাজার হার্ভার্ড কলেজের ছাত্রী রিয়াদ সুলতানা নুরী বাদী হয়ে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশের হাতে নির্যাতনের শিকার মামলার বাদী ওই কলেজ ছাত্রী মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার নুরুচ্ছবির মেয়ে । মঙ্গলবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।
ওসি মর্জিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলো- ওসি (তদন্ত) নুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. শামীম ও কনস্টেবল মো. সুমন।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল-৩ এর পিপি অ্যাডভোকেট একরামুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ আমলে নিয়ে পিটিআইএর অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তর নির্দেশ দেন আদালত।
এ প্রসঙ্গে জানতে উখিয়া থানার ওসি মর্জিনা আকতারের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ সংক্রান্ত কোন তথ্য পায়নি বলে জানিয়েছেন উখিয়া থানার সাবেক ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার।
মামলার অভিযোগে বলা হয়, উখিয়ায় দায়িত্বে থাকাকালীন পুলিশের কনস্টেবল সুমনের সঙ্গে মামলার বাদী কলেজ ছাত্রীর ফেসবুকে পরিচয় হয়। পরে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সুমনকে ওই ছাত্রী বিয়ের প্রস্তাব দিলে ৭ জুলাই রাতে উখিয়া থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য হাতকড়া পরিয়ে চোখ বেঁধে এই ছাত্রীকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button