Uncategorized
গাইবান্ধায় বেইলী ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক পানিতে : চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক পানিতে পড়ে ডুবে গেছে। ব্রীজ ভেঙে যাওয়ায় অত্র উপজেলার কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ইউনিয়নগুলোর লোকজন বিপরীত বাইপাস রাস্তা দিয়ে যোগাযোগ করছে।
এ ঘটনাটি ঘটে সোমবার আজ সকালে সাড়ে ৭টার দিকে উদিয়াখালি- কালিরবাজার সড়কের থালুয়া নামক বেইলি ব্রিজে।জানা গেছে এ ঘটনায় ট্রাকটির চালক নিহত হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আহমেদ বলেন, ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছ৷ ট্রাকে অতিরিক্ত মালামাল নেওয়ার কারণে বেইলি ব্রিজটি ভেঙে পরে। নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার করে ফুলছড়ির ফায়ার সার্ভিস টিম।



