মানিকগঞ্জে কোয়াবের উদ্যোগে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব্#৩৯;র উদ্যোগে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।
আজ সোমবার বেলা বারোটায় স্থানীয় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কোয়াবের সহায়তায় ক্ষতিগ্রস্থ্য খেলোয়ার, আম্পায়ারসহ ক্রিকেটের সাথে সম্পৃক্ত ও স্থানীয় ক্ষতিগ্রস্থ ৩ শত পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়।
কোয়াবের কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সাবেক জাতীয় ক্রিকেটার এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। কোয়াবের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোঘের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএস ফেরদৌস, কোয়াবের কেন্দ্রীয় সাধারন সম্পাদক দেবব্রত পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম,সাধারন সম্পাদক মাসুদ রায়হান প্রমুখ।



