পর্ন তারকাকে ৪৪ হাজার ডলার দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ৪৪ হাজার ডলার দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেছিলেন ৪১ বছর বয়সী স্টর্মি। পরে সেই মামলা বাতিল করা হয়।
তবে বিচারের সময় স্টর্মির যে টাকা পয়সা খরচ হয়েছিল তা ট্রাম্পকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক
ক্যালিফোর্নিয়ার আদালত স্টর্মিকে ৪৪ হাজার ডলার দেয়ার জন্য ট্রাম্পের প্রতি নির্দেশ দেয়।
পর্ন তারকার আইনজীবী আদালতের এই সিদ্ধান্তের কথা জানান। রায়ের পরে স্টর্মি টুইট করে লেখেন, আরও একটি জয়!
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার পরে স্টর্মির একটি বইও প্রকাশ পায়। যেখানে তিনি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে লেখেন।
ওই বইয়ে স্টর্মি দাবি করেন, ২০০৬ সালে তার সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছেন ট্রাম্প।




