শিরোনাম

রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত ৯ হাজার ৩৩৮, মৃত্যু ১৫৪

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্জগড় জেলায় রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩শ৩৮ জনে
দাঁড়িয়েছে। একই সময় বিভাগের আট জেলায় মৃত্যু হয়েছে ১৫২ জনের।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতান আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৮ টা পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১২২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে নীলফামারী এবং ঠাকুরগাঁও জেলায় দুই জন মারা গেছেন।
বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুুরে ৩৬, রংপুরে ২৫, ঠাকুরগাঁওয়ে ২১, নীলফামারীতে ১১, কুড়িগ্রামে ১১, লালমনিরহাটে ১০, গাইবান্ধায় ৫ এবং পঞ্চগড়ে ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৩শ' ৩৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৪ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতান আহমেদ জানান, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭শ' ৫৩ জনে। আর এই জেলায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। রংপুর জেলায় মোট আক্রান্ত ২ হাজার ২শ' ২০ জন, মৃত্যু ৩৭ জনের। নীলফামারী জেলায় আক্রান্ত ৮৪২ জন, মৃত্যু ১৩ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত ৮৭৮ জন, মৃত্যু ১৪ জনের। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ৭৯৪ জন, মৃত্যু ১৪ জনের। পঞ্চগড়ে আক্রান্ত ৪৮১, মৃত্যু ৮ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত ৬২৭ জন, মৃত্যু ৪ জনের । কুড়িগ্রামে আক্রান্ত ৭৪৩ জন, মৃত্যু ১১ জনের । আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দিনাজপুর জেলার পর রংপুর জেলা রয়েছে।
করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৭০ জন সহ হোম কোয়ারেন্টাইনে ৭০ হাজার ৪’শ ৯৮ জন রয়েছেন। একই সময়ে ৪৪৪ জন সহ মোট ৬৫ হাজার ৯০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ৯’শ ৫৯ জন রোগী সুস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button