Uncategorized

সরাসরি ভোটের লড়াই করে এমপি হতে চান বিএনপির আলহাজ্ব মোঃ এছাহক আলী

নওগাঁ প্রতিনিধি : দেশের উত্তরঞ্চলীয় জেলা নওগাঁ সংসদীয় আসন -৫১,নওগাঁ- ৬ (রাণীনগর – আত্রাই) সংসদ উপ নির্বাচন সবার দৃষ্টি আত্রাই-রাণীনগর ঘিরে।
এখন তুমুল নির্বাচনী প্রস্তুতি সরগরম হয়ে উঠেছে।যদিও এই আসনে মনোনয়ন প্রত্যাশী বেশি চোখে পড়ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থীদেরই।
তারপরেও আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি আলোচনায় রয়েছেন, বিএনপি’র
জাতীয়তাবাদী তাঁতী দলের, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুগ্ম আহবায়ক, আলহাজ্ব মোঃ এছাহক আলী।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন শুরু হলেও বিএনপি এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে দলীয় সংকেত পেলে উপনির্বাচনে অংশ নেবেন বলে আশাবাদী আলহাজ্ব মোঃ এছাহক আলী। তিনি জাতীয়তাবাদী তাঁতীদল,নওগাঁ জেলার সভাপতি।
এছাহাক আলি’র বিকল্প নেই এমন মন্তব্য করেছেন দুই উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীগণ। এ আসনে বিএনপির প্রাণ এখন তিনি, দীর্ঘ এক যুগ এর অধীক সময় যাবত এ আসনের নেতা-কর্মীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছেন। তিনি গত বন্যায় তিনি দিন রাত নিরলস পরিশ্রম করেছেন।
প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে নেতা-কর্মীদের সাহস যুগিয়েছেন। সভা সমাবেশ করে একত্রিত করেছেন। অনেকে মনোনয়ন প্রার্থী হলেও তার অবদান অস্বীকার করতে পারবে না বিএনপির নেতাকর্মীগণ। সেজন্য দুই উপজেলার নেতা-কর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এছাহাক আলী।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এরপর আসনটি শূন্য হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button