জাতীয়শিরোনাম

ট্রেন ভ্রমণে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক নয়

রেল ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন (এনআইডি) বাধ্যতামূলক করে প্রকাশিত গণবিজ্ঞপ্তি শিথিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
একই সঙ্গে জানানো হয়, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের জন্য টিকিট নেওয়া যাবে।
বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল করা হলো। এক জাতীয় পরিচয়পত্রে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button