Uncategorized

বদরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠণ বিস্তারিত কর্মসুচি পালন করে। কর্মসুচির মধ্যে ছিল- জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও আলোচনাসভা।
সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজমা জাহানুর। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামীলীগ নেতারা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা যুবলীগ আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর রহমান চৌধুরী পলিন। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তারিত কর্মসুচি পালন করা হয়। এছাড়া
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button