আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অস্ট্রেলিয়ায় একদিনে সর্বাধিক মৃত্যু

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণের বিস্তৃতি বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চব্বিশ ঘণ্টার হিসেবে, সবশেষ একদিনে সর্বাধিক মৃত্যু দেখেছে দেশটি। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের হিসেবে রেকর্ড। এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছিল দুই সপ্তাহ আগে, ১০ জন।
চব্বিশ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ৪১০ জনের শরীরে। টানা তিন দিন সংক্রমণ চারশোর নিচে থাকার পর তা আবার চারশোর কোটা ছাড়াল।
নতুন সংক্রমণের বেশির ভাগই ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে। সংক্রমণ যাতে বেশি ছড়িয়ে না পড়ে সে জন্য গত সপ্তাহে নগরীটিতে রাতের বেলায় কারফিউ জারি করে অঙ্গরাজ্যটির সরকার। জনসাধারণের চলাফেরার ওপরও নতুন করে কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ সাফল্যের পরিচয় দেয় অস্ট্রেলিয়া। কিন্তু নতুন করে সংক্রমণ বেশ ভাবাচ্ছে দেশটির সরকারকে।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button