শিরোনামসাময়িকি

কবি আলেয়া চৌধুরী মারা গেছেন

কবি আলেয়া চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে সোমবার তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কবির বয়স হয়েছিল ৫৯ বছর।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন আলেয়া চৌধুরীর পারিবারিক বন্ধু শাহরিয়ার সালাম।
তিনি জানান, রকল্যান্ডে প্রয়াতের কাছাকাছি থাকেন একটি প্রযুক্তি কোম্পানির প্রধান শামসুল আলম। বাংলাদেশ থেকে আলেয়া চৌধুরীর উদ্বিগ্ন ভাইয়ের ফোন পেয়ে সোমবার সন্ধ্যার পর কবির অ্যাপার্টমেন্টে যান তিনি। কমপ্লেক্সের তত্ত্বাবধায়কের সাহায্য নিয়ে অ্যাপার্টমেন্টের তালা ভেঙে দেখা যায়, বাথরুমে আলেয়া চৌধুরীর মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
শুধু কবিই নন, আলেয়া চৌধুরী একজন সংগ্রামী নারী। লেখালেখির মতো জীবনের শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে বারবার ঝলসে উঠে তার কণ্ঠস্বর।
আলেয়া চৌধুরীর জন্ম কুমিল্লার উত্তর চর্থা গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন, নিউইয়র্কে একাই থাকতেন। ১৯৬৯ সালে গ্রাম্য পঞ্চায়েতের অমানবিক বিচারের পর ঢাকায় পালিয়ে এসে হকারের কাজ নেন ক্ষুব্ধ আলেয়া চৌধুরী। রিকশা, বাসচালক হিসেবেও কাজ করেন তিনি।
১৯৭০ সালে বেগম পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়। ১৯৭৩ সালে প্রথম কবিতার বই ‘জীবনের স্টেশনে’ প্রকাশ হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মিলিয়ে তার ১১টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।
মাত্র ১৮ বছর বয়সে ইরান ও জার্মানি ভ্রমণ করেন আলেয়া চৌধুরী। ২০ বছর বয়সে মাছ ধরার নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হন।
আলেয়া চৌধুরীকে নিয়ে নিউইয়র্কের স্টার ম্যাগাজিন ‘উইমেন অব দ্য ইয়ার’ শীর্ষক প্রচ্ছদ কাহিনি প্রকাশ করে। ১৯৯৪ সালে দিনা হোসেন ‘আলেয়া: অ্যা বাংলাদেশি পোয়েট ইন আমেরিকা’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button