শিরোনাম

রংপুরের চার জেলায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, কুড়িগ্রাম, লালমনিহাট ও গাইবান্ধা জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, লালমনিরহাট জেলায় সাত জন, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় চার জন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু শুক্রবার বিকেলে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী, আরকে রোডে এক জন, ইসলামবাগে এক জন, সেনপাড়ায় দু’জন, খামারপাড়ায় এক জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের
আরটিআই কর্নারের এক চিকিৎসক, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক, রংপুর নগরীর ২৫নং ওয়ার্ডে এক জন, পীরগাছা উপজেলায় দু জন , পীরগাছা উপজেলা ¯^াস্থ্য কমপ্লে·ে চিকিৎসাধীন এক রোগী ও মিঠাপুকুর থানার এক পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, হাতিবান্ধা উপজেলার উত্তর বাংলা মোড়ে এক জন, উকিলপাড়ার চার নারী ও এক শিশু, কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন,কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মকর্তা, ফুলবাড়ি উপজেলায় দুই জন, গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- গাইবান্ধা পৌরসভায় কর্মরত এক কর্মকর্তা, গাইবান্ধা শাপলা বাজারের এক জন, পৌরশহরের মুন্সিপাড়ার এক জন ও সুন্দরগঞ্জ উপজেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০৯ জন। সুস্থ্য হয়েছেন এক হাজার ৩১১ জন ও মারা গেছেন ৩১ জন।
রংপুর বিভাগে করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button