Uncategorized

নওগাঁয় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির একটি করে গাছ লাগান হচ্ছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ মহাদেবপুরে মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ ও প্রকৃতি’র উদ্যোগে নওগাঁয় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির একটি করে গাছ আত্রাই নদীর বাঁধে রোপণ চলছে।
বর্ষাকাল বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান। স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ ও প্রকৃতি’র উদ্যোগে এই বর্ষায় ধারাবাহিক বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বেরী বাঁধ পতিত জায়গা ও পরিত্যক্ত স্থানে বনজ ও ফলজ গাছের চারা রোপণের কার্যক্রম চলছে।
উপকারী বন্ধু গাছ। গাছ প্রতি হেক্টরে ২৭% বৃষ্টির পানি ধরে রেখে, নয়শ’ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সাতশ’ কেজি অক্সিজেন সরবরাহ করে আমাদের করে তোলে ঋণী। কাঠ আসবাবপত্র তৈরিতে এবং গৃহ নির্মাণে ব্যবহৃত হয়। শিশু, নিম, হরিতকি, তেঁতুল ইত্যাদি গাছ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। কুইনাইন আসে সিনকোনা গাছের ছাল থেকে। এছাড়া বিভিন্ন ফলমূল, ধান, গম, রাবার, চা, দারুচিনি, ডাল, মরিচ, পেঁয়াজ ইত্যাদি গাছের কথা নাইবা বললাম।
3 Attachments

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button