আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বজুড়ে ৭ দিনে ১৭ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত

বিশ্বব্যাপী গত সপ্তাহে ১৭ লাখের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ রোগের উপস্থিতি মিলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত ১৭ লাখ ৩৬ হাজার ৮৯৩ জন মানুষ নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগে কোনো সপ্তাহে এত মানুষ শনাক্ত হননি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, গত দশদিনের প্রতিদিন বিশ্বব্যাপী ২ লাখের বেশি করে মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৭৪ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আটটা পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা এক কোটি ২ লাখ ছাড়িয়ে গেছে। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৭ হাজার ৬৬৭ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১৪ লাখ ৮২ হাজার ৫০৩ জন ১৯ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩৩ হাজার ৪৪৮ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১৮ হাজার ১২০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৩৫৪ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৫২ হাজার ৫২৯ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৭ হাজার ৬৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button