Uncategorized

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দু’জন পুরুষ ও একজন নারীর। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন বরুড়া উপজেলার আইয়ুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৩৪)।
এদিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি আছেন ৯৮ জন। এদের মাঝে ৪৩ জন করোনা পজেটিভ এবং ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button