রংপুর পুলিশ সুপারের ঈদ উপহার সামগ্রী বিতরন

রংপুর প্রতিনিধি : ঈদ উল আজহা উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার রংপুর প্রেসক্লাবে অসচ্ছল সাংবাদিক ও সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন।
রোববার দুপুরে ওই উপহার সামগ্রী বিতরন করা হয়। কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় এসব উপহার সামগ্রী বিতরন করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম পিপিএম। এসময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষ কষ্টে জীবন যাপন করছেন। তাদের রক্ষায় সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসা দরকার। আমরা যদি সকলে মিলে এসব মানুষকে সহযোগিতা করতে পারি তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার এসএএফ আশরাফুল আলম, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সদস্য সচিব সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, কোষাধক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।



