রংপুর প্রেসক্লাবকে কম্পিউটার দিলেন পুলিশ সুপার বিপ্লব কুমার

রংপুর প্রতিনিধি : রংপুর প্রেসক্লাবের সাংবাদিকদের কাজের সুবিধার্থে দুটি অত্যাধুনিক কম্পিউটার উপহার দিয়েছেন রংপুরের পুলিশ পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। শনিবার বিকেলে তার নিজ কার্যালয়ে রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু ও সাধারণ সম্পাদক রফিক সরকারের কাছে হস্তান্তর করেন।
কম্পিউটার হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তারা সমাজের দর্পন। তাদের লেখনির মাধ্যমে সমাজ থেকে নানা অনিয়ম অনাচার দুর হয়ে থাকে। তিনি সমাজের নানা অনিয়ম নির্ভয়ে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহবান জানান। এসময় প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু সাংবাদিকদের সহযোগিতা করার কাজে এগিয়ে আসার জন্য পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।




