রংপুরে নতুন করে ৬৮ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বুধবার রাতে জানান- নগরীর ইঞ্জিনিয়ারপাড়া,খটখটিয়া মুন্সীপাড়া,গণেশপুর, সিএস অফিস, জেলা পুলিশ, মেট্রো পুলিশ, ধাপ লালকুঠি, গুপ্তপাড়া, কেরানীপাড়া, মডার্ণ মোড়, লালবাগ,
ভগীবালাপাড়া, ইসলামী ব্যংক কমিউনিটি হাসপাতালে একজন করে। এছাড়া পীরগঞ্জ উপজেলায় ৩ জন, কাউনিয়া উপজেলায় ৪ জন,গংগাচড়া উপজেলায় ২ জন, মিঠাপুকুর উপজেলায় ১ জন এবং বদরগঞ্জ উপজেলায় ১ জন করে করোনায় আক্রন্ত হয়েছেন। এর পাশাপাশি কুড়িগ্রাম জেলা সদরে ৮ জন, নাগেশ্বরীতে ৩ জন, ফুলবাড়ীতে ২ জন, উলিপুরে ৫ জন, রাজিবপুরে ১ জন, ভুরুংগামারীতে ১ জন, লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ৯ জন, হাতীবান্ধায় ২ জন গাইবান্ধা জেলা সদরে ২ জন, গোবিন্দগঞ্জে ২ জন, পলাশবাড়ীতে ২জন, সাঘাটায় ২ জন, ফুলছড়িতে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।




