Uncategorized

নওগাঁয় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আজ ২২ জুলাই বুধবার থেকে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১২ টায় ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ ছাড়াও জয়পুরহাট, পটুয়াখালী ও বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্ডক্রমের উদ্বোধন করা হয়।
নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শওকত কামাল জানান, আজ বুধবার উদ্বোধন হওয়া নওগাঁ, জয়পুরহাট, পটুয়াখালী ও বরিশালসহ দেশের মোট ৩৪ টি জেলায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম আজ থেকে শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শওকত কামালসহ নওগাঁ অফিসের কর্মকর্তা কমচারীরা উপস্থিত ছিলেন।
জেলায় প্রথম ব্যক্তি হিসেবে এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়ের ছবি তুলে ও বায়োমেট্রিক ছাপ নিয়ে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে নওগাঁ জেলায় আজ থেকে মেশিন রিডেবল পাসপোটের পরিবর্তে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুরু হলো। এখন থেকে নওগাঁ জেলার সকল বাসিন্দা নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই ই-পাসপোট সেবা পাবেন বলে পাসপোর্ট অফিস সুত্রে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button