Uncategorized
রংপুরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুরে বজ্রপাতে সাধন পাহান নামে (১০) এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উত্তর শেখপাড়া এলাকার আদিবাসী পল্লীর বাবু রাম মিঞ্জির ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রোববার সকালে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান- শনিবার রাতে বাড়ির পাশের জমিতে মাছ ধরার জন্য বড়শি ফেলে রাখে সাধন ও তার দুই বন্ধু। রোববার সকাল ৭টার দিকে তারা তিনজন ওই বড়শি তুলতে সেখানে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে দুজন বাড়িতে ফিরে আসলেও সাধন আসেনি। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন।




