কোম্পানীগঞ্জের বিএনপির নেতাকর্মীর সাথে মওদুদ’র ভার্চুয়াল আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে করেনাকালে ভার্চুয়াল আলোচনা সভা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে, ব্যারিস্টার মওদুদ আহমদ দলীয় নেতাকর্মীদের সাথে সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার মওদুদ আহমদ ভার্চুয়াল সভায় দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য বিধি মেনে চলে এবং সাধারণ জনগণের খোঁজ খবর রেখে মানবিক সাহায্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভার্চুয়াাল আলাচনা সভায় অংশ গ্রহণ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক সালেহ্ উদ্দিন সুমন, উপজেলা ছাত্রদলে সভাপতি আতোয়ার হোসেন পাভেল, সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, পৌরসভা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্যাহ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন রুবেল প্রমূখ।
উল্লেখ্য, মওদুদ আহমদ তার ঢাকার বাসা থেকে এ আলোচনা সভায় সংযুক্ত হন।




