আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কেনিয়ায় স্কুল শিক্ষাবর্ষ থেকে ২০২০ সাল ‘হাওয়া’

কেনিয়া মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, করোনা মহামারির কারণে স্কুলের শিক্ষাবর্ষ থেকে ২০২০ সালকে বাদ দিতে যাচ্ছে সরকার। প্রাইমারি এং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি থেকে ক্লাসে যোগ দেবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, পশ্চিম আফ্রিকার দেশটিতে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ হিসেবে ধরা হয়। নভেম্বরে ফাইনাল পরীক্ষার মাধ্যমে শেষ হয় এই শিক্ষাবর্ষ। এরপর নতুন ক্লাসে যোগ দেয় শিক্ষার্থীরা।
কিন্তু কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা এক বিবৃতিতে জানান যে, করোনা মহামারি ডিসেম্বর পর্যন্ত বিরাজ করতে পারে দেশটিতে।
ফলে চলতি বছর দেশটির স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কোনো পরীক্ষা হচ্ছে না। এতে স্কুলের শিক্ষাবর্ষ থেকে ২০২০ সালকে বাদ দেয়া হবে বলে শিক্ষামন্ত্রী মাগোহা জানান।
মাত্র তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৫ মার্চ কেনিয়া স্কুল বন্ধের ঘোষণা দেয়। সংক্রমণ রোধে সে মাসে সান্ধ্যকালীন কারফিউ জারি করে।
এর মধ্যে দেশটিতে ৮ হাজার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৪ জন মারা গেছেন।
এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াতা সোমবার ঘোষণা দিয়েছেন যে, ধীরে ধীরে দেশের সচলাবস্থা আবার ফিরিয়ে আনা হবে।
দেশটির রাজধানী থেকে চার মাস ধরে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট ১ আগস্ট থেকে পুনরায় চালু করা হবে। তবে রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button