শিরোনাম

বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬

বান্দরবান প্রতি‌নি‌ধি : বান্দরবা‌নের সদর উপজেলার বাঘমারা এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে জেএসএস এর দুই গ্রু‌পের মধ্যে গোলাগু‌লি‌তে জেএসএস সংস্কার গ্রুপের সভাপতিসহ ৬ সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত ২ জন।
নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার গ্রুপের জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দু’জন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময় হয়। এঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও ২ জন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরে এ‌ বিষ‌য়ে বিস্তা‌রিত বলা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button