আন্তর্জাতিক সংবাদশিরোনাম

প্রবাসী শ্রমিক কমিয়ে আনতে নয়া আইন কুয়েতে

কুয়েতে নতুন আবাসন আইনের মাধ্যমে কয়েক মাসের মধ্যে দেশটিতে অবস্থিত প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনা হবে। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ’র বরাতে কুয়েত টাইমস একথা জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র এখন শ্রমিক নয় বরং ‘দক্ষ’ অভিবাসীর দিকে মনোনিবেশ করবে। ১৩ লাখ প্রবাসী যারা নিরক্ষর বা শুধু পড়তে ও লিখতে পারে তারা কখনোই দেশের অগ্রাধিকার ছিল না।
তিনি আরো বলেন, মূলত আমরা চিকিৎসক ও দক্ষ জনশক্তি নিয়োগ করে থাকি, অদক্ষ শ্রমিক নয়। ভিসা ব্যবসায়ীরা এই জনশক্তি নিয়োগে অবদান রাখছেন।
তিনি আরো বলেন, খসড়া আইনটি উন্নয়নের মাধ্যমে প্রতি বছর সংস্থাগুলোতে নিয়োগপ্রাপ্ত প্রবাসী সংখ্যা সীমাবদ্ধ করা হবে। একইসাথে তাদের দক্ষতার ভিত্তিতে বিধিবিধান অন্তর্ভুক্ত করা হবে।
স্পিকার আল-গাণেম বলেন, কুয়েত সংসদ নভেম্বরের নির্বাচনের আগে অক্টোবরের মধ্যে এই আইনটি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গত মাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার পরামর্শ দিয়েছেন।
সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button