বিবিধশিরোনাম

দর্শনার্থীদের সামনেই চিড়িয়াখানার কর্মীর প্রাণ নিল বাঘ

দর্শনার্থীদের সামনেই এক চিড়িয়াখানা কর্মীর ওপরে হামলে পড়ে বাঘ। এতে নিহত হন ওই নারী কর্মী।
বিবিসি জানায়, সুইজারল্যান্ডের জুরিখে একটি চিড়িয়াখানায় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সাইবেরিয়ান একটি বাঘ আচমকা এই কাণ্ড ঘটায়।
অন্যান্য কর্মীরা তাকে বাঁচাতে ছুটে গিয়ে বাঘটিকে খাঁচা থেকে বের করে নিয়ে আসে, কিন্তু তারপরেও ৫৫ বছর বয়সী ওই নারী কর্মীকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। লকডাউনের পর খুলে দেয়া চিড়িয়াখানাটিতে ছিল দর্শনার্থীর ভিড়ও।
ওই কর্মী কেন বাঘের খাঁচার ভেতরে গিয়েছিলেন সে বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
জুরিখ পুলিশের একজন মুখপাত্র বলেছেন, দুঃখজনকভাবে তাকে উদ্ধারের কাজে বিলম্ব হয়েছিল।
২০১৫ সালে ডেনমার্কের একটি চিড়িয়াখানায় ইরিনা নামের এই বাঘটির জন্ম। গত বছর তাকে জুরিখে নিয়ে আসা হয়।
চিড়িয়াখানাটি আজ রবিবার বন্ধ রাখা হয়েছে। এর আগে ২০১৯ সালে এই চিড়িয়াখানার একটি কুমির একজন কর্মীর হাত কামড়ে দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button