Uncategorized

হরিরামপুরে পদ্মা ভাঙ্গন পরিদর্শন করলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : আজ শনিবার ৪ জুলাই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের নদী ভাঙন পরিদর্শন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় তিনি জানান যে, নদী ভাঙনরোধে ধুলশুড়া ইউনিয়নে ৩০০ মিটারে ১৮,৯০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং আরো ১০০ মিটারে ৬,৩০০ বস্তা বরাদ্দ দেয়া আছে।
সর্বমোট ৪০০ মিটারে ২৫,২০০ বস্তা ধুলশুড়া ইউনিয়ন নদী ভাঙন রোধে যথেষ্ট কিনা জানতে চাইলে তিনি জানান যে, শুধুমাত্র ধুলশুড়া ইউনিয়নই নয়, সমগ্র মানিকগঞ্জ জেলায় নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে নদী ভাঙন পরিদর্শন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন, হরিরামপুর থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক দেওয়ান আঃ রব ও হরিরামপুর থানা ওসি তদন্ত মোঃ মোশারফ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জায়েদ খান।
ভাঙন পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর ধুলশুড়া ইউনিয়নে একটি স্থায়ী বাঁধ নির্মানের জোর দাবী জানান। তিনি আরো জানান যে, ধুলশুড়া ইউনিয়নের দুই তৃতীয়াংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট জনগনের ভিটে মাটি রক্ষার জন্য একটি স্থায়ী বাঁধের বিকল্প নেই।
স্থানীয় জনগনের উদ্যেশে মানিকগঞ্জ জেলা প্রশাসক জানান যে, করোনার এ ক্রান্তিলগ্নে ভাঙন কবলিত এলাকার জনগনের জন্য টিন, নগদ অর্থ এবং জি আর চাল বরাদ্দ দেয়া আছে যা উপজেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠভাবে প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button