জাতীয়শিরোনাম

দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়াল

একদিনে রেকর্ড ৪ হাজার ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে এই ভাইরাসে শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১,৯০০।
করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
দেশে কভিড-১৯ এর সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জুন মাসে। ১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ৭২০, যা মোট আক্রান্তের ৬৫ শতাংশেরও বেশি।
সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জন।
অধিকাংশই মারা গেছেন গত মাসে। ১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা গত এক মাসেই মারা গেছেন ১ হাজার ২১৬ জন, যা মোট মৃত্যুর ৬৪ শতাংশের বেশি।
সুস্থতার সংখ্যাও আশা জাগানিয়া। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৪ হাজার ৩৩৪ জনসহ মোট দেশে এখন পর্যন্ত করোনা জয় করেছেন ৬৬ হাজার ৪৪২ জন। এর সঙ্গে মৃতদের সংখ্যা যোগ করলে দেশে বর্তমানে কোরানা রোগী আছেন ৮৪ হাজার ৯০৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button