উপমহাদেশশিরোনাম

ভয়ঙ্কর পরিস্থিতিতে মুম্বাই, ১৪৪ ধারা জারি

ভারতের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এখনো পর্যন্ত সেখানে আক্রান্ত এক লাখ ৭৪ হাজার ৭৬১ জন। মুম্বাইয়েই আক্রান্ত ৭৭ হাজারের বেশি। এরকম এক পরিস্থিতিতে শহরে ১৪৪ ধারা জারি করল মুম্বাই পুলিশ। এই ধারা বলবত থাকবে ১৫ জুলাই পর্যন্ত।
বুধবার ১৪৪ ধারা জারির নির্দেশ দেন মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার প্রণয় অশোক। ফলে একজসঙ্গে ৪ জনের বেশি জমায়েত হওয়া যাবে না। কোনো জনসমাগম করা যাবে না। বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া ধর্মীয় স্থানেও জমায়েত করা যাবে না।
রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যাতায়াত করা যাবে না। এছাড়াও যেসব এলাকা কনটেনমেন্ট জোন নয় সেখানেও মানুষজনকে নিজের এলাকাতেই থাকতে হবে। কনটেনমেন্ট জোনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।
এদিকে মুম্বাই ছাড়াও রাজ্যটির অন্যান্য অংশেও করোনা পরিস্থিতি খুব একটা সুবিধেজনক নয়। আগামী ৮ জুলাই প্রর্যন্ত পালঘর জেলার জওহর শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন সেখানকার জেলা প্রশাসক। এছাড়াও সেখানে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার মুম্বাইয়ে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। আক্রান্ত ৯০৩ জন। সবেমিলিয়ে মুম্বাই শহরেই আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ১৯৭ জন। জিনিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button