Uncategorized

মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের পাশে দাড়ালেন ঢাবি আমরা ‘৮৪ ও এইচএসসি ‘৯৫ ব্যাচ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলবাড়ি ইউপির ছোট সোহাগি গ্রামের কতিপয় তরুণদের গড়ে তোলা মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে বসবাসরত বৃদ্ধ-বৃদ্ধাদের পাঁশে দাড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “আমরা ‘৮৪” ব্যাচ, ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র- ছাত্রীগন। এই ব্যাচের পক্ষে দেশ টিভি ও কালের কন্ঠ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন বেশ কিছু অর্থ পৌঁছে দেন।সেই সাথে এইচএসসি’৯৫ ব্যাচের( সিলভার জুবিলি -২০২০) পক্ষে জাহিদুল ইসলাম বিপ্লব,রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেশ কিছু অর্থ পৌঁছে দিলে সে সব অর্থ আজ ২৯ জুন’২০ খ্রিঃ দুপুরে বৃদ্ধাশ্রমের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের হাতে তুলে দেন,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এসইউ আনোয়ার হোসেন ও চিন্তক থিয়েটারের সভাপতি বাবুলাল চৌধুরী। এর আগে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ- বৃদ্ধাদের জন্য প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে দুইটি করে আধুনিক টয়লেট ও গোসলখানার উদ্বোধন করা হয়। যা নির্মানে অর্থ সহ বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী( সাবেক)সেলিমা খাতুন চৌধুরী, ঠাকুরগাওয়ের জনৈক সরকারি কর্মকর্তা (নাম প্রকাশ অনিচ্ছুক),ঢাকাস্থ ব্যবসায়ী সাহিন, আশুলিয়া এলাকার ব্যবসায়ী এরশাদ, দিনাজপুর কলেজিয়েট এর একজন শিক্ষক, ইট ও খোয়া দিয়ে সহায়তা করেন কাউন্সিলর আনিসুর রহমান শিবলু ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল,ইনসি সিমেন্ট দিয়ে সহায়তা করেন মমিন ট্রেডার্স এর মশিউর রহমান, কারিগরি সহায়তা করেন প্রকৌশলী এসইউ আনোয়ার। তিনি বৃদ্ধাশ্রমের বসবাসরত বৃদ্ধ – বৃদ্ধাগন ও পরিচালনা কমিটির সদস্যগন সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবাই কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button