রাজনীতিশিরোনাম

ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নিতে গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটালে গেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। সোমবার দুপুরে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. শওকত আরমান।
ডা. শওকত আরমান বলেন, সোমবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্যের ধানমন্ডি শাখায় আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। এসময় তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী তার প্রতি কৃতজ্ঞতা জানান বলেও জানান অধ্যাপক আরমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button