প্রতিবছরই আফ্রিকার উপকূল থেকে সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাস বিপত্তি বাঁধায়। এবার সেটি দীর্ঘ দুই হাজার মাইল লম্বা ভয়ংকর আকার ধারণ করে ধেয়ে আসছে।
সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ভয়ংকর এক ধুলোর ঝড় ধেয়ে আসছে। সেই সেই ধুলোর ঝড় আপাতত উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে অবস্থান করছে। এর লেজের অংশ এখনো স্পষ্ট নয়। ফলে সাগর পাড়ি দিলে এটি আকার হতে পারে প্রায় পাঁচ হাজার মাইল।
প্রায় সাতদিন আগে উপগ্রহ চিত্রে আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসার বিষয়টি দেখা যায়। এখনো সেই ঝড়ের শেষ অংশ উপকূলেই রয়েছে। তার মানে এটি আকারে মারাত্মক বড়। এভাবে যদি এর গতিপথ থাকে, তাহলে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে তাণ্ডব চালাতে পারে। বিশেষত ক্ষতিগ্রস্ত হতে পারেন শ্বাসকষ্টে ভুগা মানুষেরা।
মরু অঞ্চলের উষ্ণ বায়ু দ্রুত গতিতে অংশের ধুলো ও বালির কণা বহন করে। সেই ধুলো ও বালির কণার পরিমাণ বাড়তে বাড়তে মারাত্মক ধুলো ঝড়ের সৃষ্টি হয়।
ভারতে রাজস্থানের মরু অংশের ধুলোর ঝড়কে বলা হয় আঁধি। আঁধির কারণে কালো মেঘের মতো ধুলোর চাদরে আকাশ ঢেকে যায়। যতদিন যাচ্ছে, আমেরিকায় এ ধুলোর ঝড়ের দাপট বাড়ছে বলে শোনা যাচ্ছে। ফলে মরুভূমিও একটু একটু করে নিজের এলাকা বাড়িয়ে নিচ্ছে।
সূত্র- নিউজ ১৮




