বিনোদন

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া’র বিরুদ্ধে মামলা

সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যায় এবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের মুজাফফরপুরের আদালতে মামলা দায়ের করলেন কুন্দন কুমার নামক এক ব্যক্তি। তার অভিযোগ, সুশান্তকে মানসিক এবং আর্থিকভাবে হেনস্তা করেছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী।
শনিবার আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের কাছে পিটিশন জমা করেন কুন্দন। এ প্রসঙ্গে কুন্দনের আইনজীবী কমলেশ সংবাদমাধ্যমকে জানান, ‘সুশান্তের মৃত্যুর পর থেকেই আমার মক্কেল হতাশায় ভুগছিলেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) এবং ৪২০ (প্রতারণা) ধারায় আদালতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মাসেরই ২৪ তারিখ ওই মামলার প্রথম শুনানি রয়েছে।’
১৪ জুন সুশান্ত মারা যান, ১৭ জুন ওই একই আদালতে বলিউডের চার তারকা— সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বানসালী, একতা কাপুরের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন পাটনার আইনজীবী সুধীর কুমার ওঝা।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আইনজীবী বলেছিলেন, ‘সুশান্তের কাছ থেকে শুধু সাতটি ছবি কেড়ে নেওয়া হয়েছিল তাই-ই নয়, তার একাধিক ছবি আজও মুক্তি পায়নি। এই সমস্ত ঘটনার চাপ দিনের দিনের পর দিন নিতে পারেননি মাত্র ৩৪ বছরের অভিনেতা। এবং এই ঘটনাগুলিই তাকে আত্মহননের মতো চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।’
সুশান্ত নেই আজ সাত দিন হয়ে গেল। নিজের ফ্ল্যাটে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন বছর ৩৪-এর এই অভিনেতা। সুশান্তের মৃত্যু হঠাৎ করেই নাড়িয়ে দিয়েছে বলিউডের আজন্মলালিত স্বজনপোষণের ট্র্যাডিশনকে। সোশ্যাল মিডিয়ায় চলছে কাদা ছোড়াছুড়ি। ‘আউটসাইডার’ ছিলেন বলেই কি এভাবে অকালে বিদায় নিতে হল অভিনেতাকে? উঠেছে সেই প্রশ্নও। এ দিকে তিন দিন আগে রিয়াকে ডেকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছিল মুম্বাই পুলিশ। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। রিয়া পুলিশের কাছে স্বীকার করে নিয়েছিলেন, সম্পর্কে ছিলেন তারা। এমনকি এই বছরের শেষের দিকে বিয়ে হওয়ারও কথা ছিল তাদের। রিয়া এবং সুশান্তের যাবতীয় কলরেকর্ড, চ্যাট খুঁটিয়ে দেখছে মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুদের এবং পরিবারের মানুষদেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button