জাতীয়শিরোনাম

দেশে একদিনে মৃত্যু ৪৫, শনাক্ত ৩২৪৩

চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের শনাক্ত করা হয়েছে ৩ হাজার ২৪৩ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।
আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জন। আর গত একদিনে আরও ২ হাজার ৭৮১ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button