কুড়িগ্রামে ঐতিহ্যবাহী পৌর মিলনায়তন ভেঙ্গে মার্কেট নির্মাণে প্রতিবাদে মানববনন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পৌর মিলনায়তনটি ভেঙ্গে উক্ত জায়গায় মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। কুড়িগ্রাম বিভিন্ন স্হানে, স্হানে র্যালী টি গুড়ে আছেন, কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সামাজিক দুরত্ব নিশ্চিত করে, স্থানীয় সমাজের সুসিখিত সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন।
(১৭) জুন বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশ চলে। উক্ত প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মন্জু মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, নাগরিক সমাজের সভাপতি সাহানুর রহমান, কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর, জ্যেতি আহমদ সহ আরও অনেকে।
এসময় উপস্থিত বক্তারা বলেন এই ঐতিহ্যবাহী মিলনায়তনটি অনেক পুরনো ও সবার পরিচিত। এসময়ে কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল বলেন শহরের ঐতিহ্য ধরে রাখতে পৌর মিলনায়তনটি আধুনিকায়ন করে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে চাই।




