সুনামগঞ্জে পুলিশ-সাংবাদিকসহ আরও ৮১ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জে নতুন করে এক পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ আরও ৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে জেলায় নতুন করে ৮১ জন আক্রান্ত শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ৬৪২ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিরাই থানার ভারভাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার রয়েছেন।
এছাড়া অন্য আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬, ছাতক উপজেলায় ১৭, দক্ষিণ সুনামগঞ্জ ২৪ জামালগঞ্জ ৭, শাল্লা ৭, দোয়ারাবাজারে ৫, বিশ^ম্ভরপুর ৪, দিরাই ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৬৪২ জন। আর মারা গেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সোমবার রাত ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট ওসমানী হাসপতালের ল্যাবে ৪ জনসহ সুনামগঞ্জ জেলায় মোট ৮১ জন শনাক্ত জানা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৬৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৭৫৪ জন। আইসোলেশনে গেছেন ৬৪২ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৭ জন। আর মৃত্যবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ১১৭ জন।




