রাজারহাটে নতুন আক্রান্ত আরও ১ জনের বাড়ি লকডাউন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে নতুন আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি উপনচৌকি জামে মসজিদের মুয়াজ্জিন আজিজল হক মুন্সির ছেলে জাকির হোসেন (২৮) গতকাল ১২ জুন রাতে করোনা আক্রান্ত হয়েছে। সে এখন নিজ বাড়িতে অবস্থান করছে। জাকির হোসেন ১২ তারিখ ভোরে ময়মনসিংহের ভালুকা থেকে নিজ বাড়িতে আসেন।দুদিন আগে সে অসুস্থ হয়ে ভালুকায় নমুনা দিয়েছিল। ১২ তারিখ রাত ১০ টার দিকে ময়মনসিংহ ভালুকা উপজেলা প্রশাসন থেকে ফোন পায় জাকির এবং তার করোনা রিপোর্ট পজিটিভ নিশ্চিত করেন তারা। খবর পেয়ে আজ (১৩জুন) শনিবার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মানিত ইউএইচএন্ডএফপিও ডাঃ শাহীনুর রহমান সরদার এর নেতৃত্বে একদল স্বাস্হ্যকর্মী, ইউএনও রাজারহাটের পক্ষে এসিল্যান্ড মোছাঃআকলিমা বেগম,মোঃ রাজু সরকার ওসি রাজারহাট প্রমূখ আক্রান্তের বাড়িতে গিয়ে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাড়িটি লকডাউন ঘোষণা করার পাশাপাশি সকল কার্যক্রম সম্পন্ন করেন। এনিয়ে রাজারহাট উপজেলার সর্বমোট ০৫ জনের করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ০৩ জন সুস্থও হয়েছেন।




