শিরোনাম
বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্য চিকিৎসকসহ সরকারি কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. অংসুপ্রু মারমা। তিনি জানান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম মহোদয়ের করোনা রিপোর্ট কক্সবাজার ল্যাব থেকে পজিটিভ এসেছে।
বর্তমানে তিনি নিজ বাসভবনে রয়েছেন। এবং তিনি শারিরিকভাবে সুস্থ আছেন, এবং তিনি এখন থেকে চিকিৎসকদের গাইডলাইন অনুসারে বাসা থেকেই চিকিৎসা সেবা নিবেন।
এদিকে বান্দরবান জেলার মধ্যে সদরে সর্বোচ্চ করোনা আক্রান্তের রোগী পাওয়া যাওয়ায় আনুষ্ঠানিকভাবে জেলাসদর পৌর, এবং রুমা উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন।




