Uncategorized

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল জাম‍ে মসজিদ নির্মাণ কাজের উদ্ধোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল জামে মসজিদ নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন। বুধবার ১০ জুন উদ্ধোধনী দিন থেকে দেড় বছরের মধ্যে ৪২শতক জমির উপর ১১ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৮০ টাকা ব্যয়ে এই মসজিদ নির্মিত হবে। রাজারহাট উপজেলার প্রান কেন্দ্রে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে সাজিন কনষ্ট্রাকশন এন্ড বাবর এসোসিয়েট যৌথ ভাবে নির্মাণ কাজ সম্পন্ন করবে।
বাংলাদেশে ৫৬০টি উপজেলায় এই মডেল মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদ ভবনের ১ম তলায় ইমাম ট্রেনিং সেন্টার, গাড়ি পার্কিং ব্যবস্থা, মৃত-ব্যক্তিদের গোসলখানা ও প্রতিবন্ধীদের নামাজের ব্যবস্থা থাকবে। দ্বিতীয় তলায় ৩০০ মুসুল্লির নামাজের ব্যবস্থা ও ইসলামী ফাউন্ডেশনের অফিস এবং ৩য় তলায় ২০০ পুরুষ ও ১০০ মহিলা নামাজির নামাজের ব্যবস্থা করা হবে, ইসলামী রিসোর্স সেন্টার এবং ইমাম, মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা রয়েছে। কুড়িগ্রাম গণপূর্ত প্রকৌশল বিভাগ এই কাজের তদারকি করবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তাহের মোহাঃ সফি, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, উক্ত মসজিদের খতিব মাওঃ আখলাক হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।11-06-2020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button