Uncategorized

কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজাসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ শফিকুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১০ জুন বুধবার সকাল ১১টায় উপজেলার স্লুইজগেট এলাকায় এএসআই আতাউর রহমানের নের্তৃত্বে দক্ষ অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয় রাজিবপুর থানা পুলিশ। আটককৃত ব্যবসায়ীর নিকট থেকে আড়াই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামী শেরপুর জেলার সদর থানার বলাইচর গ্রামের ইমতেজ শেখ এর পুত্র।
জানা গেছে, শফিকুল দীর্ঘ দিন যাবত লোকচক্ষুর আড়ালে বিভিন্ন প্রকার ভারতীয় মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবা ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, গাঁজা সহ আসামী ইজিবাইক যোগে যাওয়ার সময় স্ললইজগেট এলাকায় তাকে তল্লাশি করে তার ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ২০১৮/৩৬(১), স্মারণী-১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button