শিরোনাম

মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নতুন করে আরো ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। রোববার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
নতুন করে সুস্থ্য হয়েছেন ১৯ জন এদের মধ্যে সদরে ১ জন, টঙ্গীবাড়ি ২ জন, লৌহজং উপজেলায় ১০, শ্রীনগর উপজেলায় ২ জন ও গজারিয়া উপজেলায় ৪ জনসহ এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩০০ জন।
করোনায় এ পর্যন্ত মৃত্যু ২৮ জনের মধ্যে সদর ১৭ জন, টঙ্গীবাড়ি ৪ জন, সিরাজদিখান উপজেলায় ২, লৌহজং উপজেলায় নতুন ১ জনসহ ৪ জন, শ্রীনগর উপজেলায় ১ জন এবং গজারিয়া উপজেলায় এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নতুন করোনায় আক্রান্ত ৭৬ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৪, টঙ্গীবাড়ি উপজেলায় ১১, সিরাজদিখান উপজেলায় ২, লৌহজং উপজেলায় ১৯, শ্রীনগর উপজেলায় ১৩ জন এবং গজারিয়া উপজেলায় ৭ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪৭০, টঙ্গীবাড়িতে ৭৫, সিরাজদিখানে ১৪২, লৌহজংয়ে ১২৭, শ্রীনগরে ১১৫ এবং গজারিয়ায় ১০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button