আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ২ হাজার, আক্রান্ত ৬৯ লাখ ৮২ হাজার

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত ৪ লাখ ২ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৯ লাখ ৮২ হাজার ৮৮৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এই চিত্র দেখা যায়।
করোনার সবশেষ আপডেট দেওয়া ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, এপর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ৩৪ লাখ ১৩ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে করোনাভাইরাস মহামারিতে শনিবার পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button