Uncategorized

মানিকগঞ্জে আরও ৮৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৮৫

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে লাফিয়ে লাফিয়ে কোভিট-১৯ রোগীর সংখ্যা বাড়ছ। জেলায় নতুন করে ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন। আজ (শুক্রবার) রাত সোয়া ৮ টায় এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
তিনি বলেন, গত ২ ও ৩ জুন মানিকগঞ্জ থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। সেই ২৫৭ টির রিপোর্ট আজ পাওয়া গেছে। এতে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ২৪ জন, শিবালয় উপজেলায় ১৩ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর উপজেলায় ৭ জন, হরিরামপুর উপজেলায় ৬ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ২ জন।
তিনি বলেন, এ পর্যন্ত মোট তিন হাজার ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৭৬৪ টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেলো ২৮৫ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ১৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২০৩ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ‘
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ জন। এছাড়া জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button