Uncategorized

নরসিংদীতে নতুন আরো ৫১ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা, নরসিংদী : নরসিংদীতে নতুন করে আরো ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪ জনে। বুধবার (৩জুন) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে ৩৭ জন নরসিংদী সদর থানা এলাকার, ৩ জন পলাশ থানার, ২ জন মনোহরদী থানার, ৫ জন শিবপুর থানার ও ৪ জন বেলাব থানার।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৬১৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪৩১ জন, রায়পুরাতে ৪১ জন, শিবপুরে ৪২ জন, বেলাবোতে ৪১ জন, পলাশে ৪৩ জন ও মনোহরদীতে ১৬ জন ।
এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন মোট ৭ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button