উপমহাদেশশিরোনাম

ভারতে একদিনে আক্রান্ত ৮ হাজার ১৭১ জন, মৃত্যু ২০৪

ভারতে লকডাউন স্থগিত করা হয়েছে। কিন্তু করোনা সংক্রমণের বিরাম নেই। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন, ৮ হাজার ১৭১ জন। মৃত্যু হয়েছে ২০৪ জনের।
ভারতে মহামারী হিসাবে জাকিয়ে বসেছে করোনা ভাইরাস। সব মিলিয়ে ভারতে করোনা (কোভিড-১৯) আক্রান্ত ১ লাখ ৯৮ হাজার ৭০৬ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৭১ জন। এক দিনের মধ্যে ৭ হাজারেরও বেশি মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা এই নিয়ে পঞ্চম দিনে পড়লো এবং এই নিয়ে পরপর ৩ দিন ২৪ ঘণ্টার মধ্যে ৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেন।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর ছোবলে মারা গেছেন আরও ২০৪ জন। তবে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সেরে উঠছেনও বহু মানুষ। দেশে এখনও পর্যন্ত করোনার থেকে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৫২৭ জন। তবে গোটা এশিয়া মহাদেশের মধ্যে করোনা সংক্রমণের বিচারে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ভারতই, আর গোটা বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় এখন সপ্তমে এই দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button