Uncategorized

ঘুমধুমে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে রোহিঙ্গা মাদককারবারী নিহত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় ৩৪ বিজিবির টহলদল ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে ১জুন (সোমবার ) ভোর সাড়ে পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে। পুলিশ ও বিজিবি জানিয়েছে সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে ৩৪ বিজিবির নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়। বিজিবি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনার পর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে ।
নিহত রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরে আশ্রীত বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button